রূপসায় দুর্বৃত্তের গুলিতে যুবক আহত, উন্নত চিকিৎসার জন্য নেওয়া হচ্ছে ঢাকায়

Date:

spot_img

খুলনা ব্যুরো

খুলনার রূপসা উপজেলায় দুর্বৃত্তের গুলিতে মীর মামুন নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নৈহাটি ইউনিয়নের দেবীপুর গ্রামের আবু সালেহীন প্রতিবন্ধী স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

আহত মীর মামুন রূপসা উপজেলার বাগমারা গ্রামের মীর নেয়ামতের ছেলে। স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, মামুনকে লক্ষ্য করে গুলি ছোড়া হলে তা তার মাথায় না লেগে ডান চোখে বিদ্ধ হয়। এতে তিনি গুরুতর আহত হন।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য স্বজনরা তাকে ঢাকায় নেওয়ার প্রস্তুতি নেন।

এদিকে গুলির ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে কারা, কী কারণে এবং কী উদ্দেশ্যে মীর মামুনকে লক্ষ্য করে গুলি চালিয়েছে—তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে বলে স্থানীয়ভাবে জানা গেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত মামলা বা গ্রেপ্তারের বিষয়ে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ঘটনার প্রকৃত কারণ এবং হামলাকারীদের পরিচয় তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...