সেচখালে গোসল করতে নেমে ডিমলায় দুই শিশুর মৃত্যু

Date:

spot_img

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর ডিমলায সেচ খালে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার(১৭ আগস্ট)সকাল প্রায় ১০ টার সময় উপজেলার নাউতারা ইউনিয়নের দক্ষিণ কাকরা গ্রামের সেচখালে(ক্যানেলে) এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।নিহত দুই শিশু হলেন-নাউতারা ইউনিয়নের দক্ষিণ কাকরা গ্রামের আবুল হোসেনের মেয়ে পাখি আক্তার(১১) ও একই ইউনিয়নের নিজ পাড়া(সোনামনির ডাঙ্গা)গ্রামের সেলিমের মেয়ে মিনহা আক্তার(৪)।তারা সম্পর্কে খালা ভাগ্নি।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পরিবার ও এলাকাবাসি সুত্রে জানা যায়,ঘটনার সময় তারা দুজনে সেচখালে গোসল করতে যায়।
এ সময় সেচখালের পানিতে মিনহা ডুবে গেলে তার খালা পাখি আক্তার তাকে উদ্ধার করতে পানিতে নামলে সেও পানিতে ডুবে যায়।তাদের চিৎকার পথচারী এক ব্যক্তি দেখতে পেয়ে সেও চিৎকার করলে আশ-পাশের ব্যক্তিরা ছুটে এসে তাদের উদ্ধার করে ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)শওকত আলী সরকার।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...