বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে ফুলবাড়ীয়ায় বিএনপির আলোচনা ও দোয়া

Date:

spot_img

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় বিএনপির সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বিকেলে ২৪ শে চত্বরে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সদস্য রফিকুল ইসলাম। উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক কামাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ মামুন।

প্রধান অতিথির বক্তব্যে মামুনুর রশিদ মামুন বলেন, বাংলাদেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আপনার অবদান স্মরণীয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য আঃ লতিফ চৌধুরী, মজিবুর ফরাজী, আব্দুল লতিফ চৌধুরী, পৌর বিএনপির সদস্য ও জেলা যুবদলের সহসভাপতি আজহারুল আলম রিপন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা জিয়া পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক গোলাম মোস্তফা সুরুজ, পৌর বিএনপির সদস্য মনিরুজ্জামান সোহাগ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক নূরে আলম উজ্জ্বল, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জসীম উদ্দিন, সাব্বির হোসেন, রবিন,যুবদলের রাশেদুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন হাফেজ কাওসার আহমেদ।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...