চুয়াডাঙ্গার দামুড়হুদায় ভোক্তা অধিকারের অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

Date:

spot_img

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

চুয়াডাঙ্গার দামুড়হুদার বিভিন্ন বাজারে তদারকিমূলক অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (১২ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৩টি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান সূত্রে জানা গেছে, এলাকার সার, বীজ, হোটেল, ওষুধ ও মিষ্টি উৎপাদনকারী বিভিন্ন প্রতিষ্ঠানে এই তদারকি চালানো হয়।এ সময় পণ্যের মূল্য তালিকা সঠিকভাবে প্রদর্শন না করায় কার্পাসডাঙ্গার মেসার্স গাউছিয়া স্টোরের স্বত্বাধিকারী মো.আব্দুল হাই সিদ্দিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।এছাড়া রান্নায় আয়োডিনহীন লবণ ব্যবহারের অপরাধে দামুড়হুদা বাজারের মেসার্স ভাই ভাই হোটেলের মালিক মো. লিটন আলীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই বাজারের মেসার্স সেলিম মিষ্টান্ন ভান্ডারের স্বত্বাধিকারী মো. সেলিম উদ্দীনকে উৎপাদন ও মেয়াদের তারিখ ছাড়া এবং লাইসেন্স ব্যতীত দই তৈরি ও অপরিচ্ছন্ন পরিবেশে মিষ্টি সংরক্ষণের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান অভিযানে নেতৃত্ব দেন। সার্বিক সহযোগিতায় ছিলেন ক্যাব’র জেলা প্রতিনিধি মো. রফিকুল ইসলাম ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি দল।

অভিযানকালে বাজারগুলোতে পণ্যের মূল্যতালিকা হালনাগাদ রাখা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে কেনাবেচা করা এবং মেয়াদোত্তীর্ণ বা মানহীন পণ্য, ওষুধ, বীজ ও শিশুখাদ্য বিক্রি না করার জন্য ব্যবসায়ীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...