মধ্যনগরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা, চ্যাম্পিয়ন বিশ্বেশ্বরী

Date:

spot_img

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

‘আইনের শাসনের অভাবই দুর্নীতি বিস্তারের মূল কারণ’—এই বিষয়ের পক্ষে-বিপক্ষে যুক্তিতর্কে মুখর হয়ে উঠেছিল সুনামগঞ্জের মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ মিলনায়তন। তরুণ প্রজন্মের মধ্যে দুর্নীতিবিরোধী চেতনা ও আইনের শাসনের গুরুত্ব তুলে ধরতে অনুষ্ঠিত ‘দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’-এ চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ। রানার্সআপ হয়েছে একতা উচ্চ বিদ্যালয়।

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১১টায় মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয়, সিলেটের সহযোগিতায় এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ বিজন কুমার তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা ও পরিচালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল কাদির।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মধ্যনগর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়। বক্তব্যে তিনি বলেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে সৎ, দেশপ্রেমিক ও নীতিবান নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। দুর্নীতির বিস্তার রোধে শুধু আইন দিয়ে সমস্যার সমাধান সম্ভব নয়; পাশাপাশি সর্বস্তরের মানুষের সচেতনতা বৃদ্ধি এবং আইনি ব্যবস্থার কঠোর প্রয়োগ প্রয়োজন।

বিতর্কে অংশ নেওয়া শিক্ষার্থীরা নির্ধারিত বিষয়ের পক্ষে ও বিপক্ষে নানা তাত্ত্বিক ও বস্তুনিষ্ঠ যুক্তি তুলে ধরেন। তথ্যসমৃদ্ধ বক্তব্য ও যুক্তিনির্ভর উপস্থাপনায় প্রতিযোগিতাটি প্রাণবন্ত হয়ে ওঠে। বিতার্কিকদের বক্তব্য ও গঠনমূলক আলোচনার প্রশংসা করেন উপস্থিত বিচারকমণ্ডলী ও দর্শকরা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যক্ষ গোলাম জিলানী, মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম শাহাবুদ্দিন শাহীন, উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত ও যুগ্ম আহ্বায়ক আবুল বাসার। এ ছাড়া স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...