আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উপলক্ষ্যে মল্লিকবাড়ি ইউনিয়নের ৯টি দলের মধ্যে জার্সি বিতরণ

Date:

spot_img

ভালুকা প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকা উপজেলার ৭নং মল্লিকবাড়ি ইউনিয়নে লক্ষাধিক টাকা প্রাইজমানির ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ এর আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। টুর্নামেন্টকে আরও জমে ওঠার ও প্রাণবন্ত করার লক্ষ্যে ইউনিয়নের অংশগ্রহণকারী ৯টি দলের মাঝে গতকাল শুক্রবার সন্ধায় আনুষ্ঠানিকভাবে জার্সি বিতরণ করা হয়েছে।

​টুর্নামেন্টের প্রধান আয়োজক ভালুকা উপজেলা যুবদলের সভাপতি ও ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি তারেক উল্লাহ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই জার্সিগুলো সংশ্লিষ্ট দলগুলোর খেলোয়াড় ও কর্মকর্তাদের হাতে তুলে দেন।

​জার্সি বিতরণকালে আয়োজক তারেক উল্লাহ চৌধুরী বলেন, “তরুণ সমাজকে মাদক ও অসৎ সঙ্গ থেকে দূরে রেখে ক্রীড়ামুখী করে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোর স্মৃতিকে অম্লান রাখতে এবং যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেই এই টুর্নামেন্টের আয়োজন।”

​তিনি আরও বলেন, মল্লিকবাড়ি ইউনিয়নের ৯টি টিম অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। খেলায় শৃঙ্খলা বজায় রেখে প্রতিযোগিতামূলক মনোভাব প্রদর্শনের জন্য তিনি সকল দল ও খেলোয়াড়দের প্রতি আহ্বান জানান।

​এ সময় স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়াপ্রেমী দর্শকরা উপস্থিত ছিলেন। জার্সি পেয়ে অংশগ্রহণকারী দলগুলোর খেলোয়াড়দের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

উল্লেখ্য, টুর্নামেন্টের উদ্বোধনী খেলা আগামী বুধবার ১২ জুলাই শহীদ নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...