বিয়েবাড়িতে কথা কাটাকাটির জেরধরে বর ও কনেপক্ষের মারামারি, আহত ১০

Date:

spot_img

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

রায়পুরে বিয়েবাড়িতে কথা কাটাকাটির জের ধরে বর ও কনেপক্ষের মধ্যে মারামারির ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ শুক্রবার বিকেলে রায়পুর উপজেলার উত্তর কেরোয়া এলাকার মন্ত্রী পাটওয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন বেলাল হোসেন (৪০), শাহিনুর বেগম (৪০), ইয়াসিনসহ (২২) অন্তত ১০ জন। এদের মধ্যে বেলালকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে যান।

প্রত্যক্ষদর্শীরা জানায়, তিন লাখ টাকা দেনমোহরে শাহ আলম পাটওয়ারীর মেয়ে নাজমার সঙ্গে রায়পুর উপজেলার কলাকোপা এলাকার খলিলুর রহমানের ছেলে মুক্তার হোসেনের বিয়ে হয়। বিয়ের পর অতিথিরা খাবার খেতে বসেন। একপর্যায়ে খাবার নিয়ে বরের বড় ভাইয়ের সঙ্গে কনেপক্ষের লোকজনের কথা-কাটাকাটি শুরু হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, পরে বরও উত্তেজিত হয়ে পড়েন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডার একপর্যায়ে মারামারি শুরু হয়। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন।

কনের বাবা শাহ আলম পাটওয়ারী বলেন, ‘হঠাৎ করে বরের ভাই খাবার নিয়ে প্রশ্ন তোলেন। এ নিয়ে কথা বাড়াবাড়ির একপর্যায়ে বরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে মারামারির ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আশরাফুর রহমান বলেন, এ ঘটনায় আহত তিনজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়। দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান। বেলাল হোসেনকে উন্নত চিকিৎসা জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁঞা বলেন, ঘটনাটি কেউ পুলিশকে জানায়নি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...