বিএনপি ও তারেক রহমানকে নিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারীর বক্তব্যের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

Date:

spot_img

ধামরাই প্রতিনিধি

বিএনপি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারীর সাম্প্রতিক বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ধামরাই শাখা।

আজ ৪ই আগস্ট ধামরাই পৌরসভার থানা রোড -এ অনুষ্ঠিত এ কর্মসূচিতে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। বিক্ষোভ মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে ধামরাই উপজেলা চত্বরে মিলিত হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নাসিরউদ্দিন পাটোয়ারীর বক্তব্য বিএনপি ও তারেক রহমানের প্রতি “আপত্তিকর, ভিত্তিহীন ও রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত”। তারা ওই বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তা প্রত্যাহারের দাবি জানান।

বক্তারা আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও পরস্পরের প্রতি সম্মান বজায় রেখে বক্তব্য দেওয়া উচিত। তারা ভবিষ্যতে এ ধরনের বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান এবং রাজনৈতিক অঙ্গনে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

বিক্ষোভ মিছিল চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং বিএনপি ও তারেক রহমানের পক্ষে সমর্থন ব্যক্ত করেন। কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...