সাবেক স্বামীর ছোড়া পেট্রোলে দগ্ধ নারীর মৃত্যু,অভিযুক্ত স্বামী আটক

Date:

spot_img

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বিরল উপজেলা বিবাহবিচ্ছেদ হওয়া সাবেক স্বামী কর্তৃক দুই সন্তানের জননীকে পেট্রোলের আ*গু*নে ঝ*লসি*য়ে হ*ত্যা*র ম*র্মা*ন্তিক ঘটনা ঘটেছে। বিরল থানা পুলিশ রাতেই ঘাতক স্বামীকে আটক করতে সক্ষম হয়েছে। লা*শ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য রয়েছে।

বিরল উপজেলার ৭ নং বিজোড়া ইউনিয়নের বিজোড়া (সুতারপাড়া) গ্রামের সিরাজুল ইসলামের কন্যা সুমাইয়া আক্তার শ্যামলী (২৫) এর সাথে রংপুর কোতয়ালী থানার লালবাগ এলাকার স্থায়ী বাসিন্দা ও বিরল উপজেলার একই ইউনিয়নের দোগাছী (বুধারপাড়া) গ্রামের অস্থায়ী বাসিন্দা মৃ*ত সফি উদ্দীনের ছেলে মাহবুবুর রহমান (৫১) এর প্রায় ২ মাস পূর্বে বিবাহবিচ্ছেদ হলে গত ০১ আগস্ট ২০২৬ রাত ১১ টায় জোড়পূর্বক সাবেক স্ত্রীর বাড়ীতে প্রবেশ করে শরীরে পেট্রোল ঢেলে তাৎক্ষণিক লাইটার দিয়ে আগুনে ঝলসিয়ে দেয়া হয়।

এসময় আহতের চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এলে ঘাতক স্বামী দ্রুত পালিয়ে যায়। প্রতিবেশিরা গুরুতর আহত সুমাইয়া আক্তার শ্যামলী (২৫) কে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করলে পথিমধ্যে সে শেষনিঃশ্বাস ত্যাগ করে।

দিনাজপুর সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিম বলেন, হামলাকারী একজন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং এখানে একটি নেককার জন্যক ঘটনা ঘটেছে সাবেক স্বামী তার স্ত্রীকে পেট্রোল ও বিষাক্তক জিনিস দিয়ে পুড়িয়ে হত্যা করে, তার আগে অস্ত্র দিয়ে হ,ত্যা করতে চেয়েছিল এই ঘটনায় ঘাতক স্বামীকে আটক করেছি। নিহতের পরিবারের লোকজন থানায় এলে এ ঘটনায় মামলা নেওয়া হবে। বর্তমানে মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মে‌ডি‌কেল ক‌লেজ মর্গে পাঠানো হয়েছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...