খুলনা বিভাগের ৬০ সাংবাদিকের মাঝে নিরাপত্তা সরঞ্জাম বিতরণ

Date:

spot_img

খুলনা থেকে রাজুল ইসলাম রাজিব

সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে খুলনা বিভাগের ৬০ জন সাংবাদিকের মধ্যে বুলেটপ্রুফ জ্যাকেট, সেফটি হেলমেট, ইয়ারমাফসহ বিভিন্ন নিরাপত্তা সরঞ্জাম বিতরণ করেছে বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি (বিজেপিসি)। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং ফ্রি প্রেস আনলিমিটেড (এফপিইউ) ও আর্টিকেল-১৯–এর সহযোগিতায় শনিবার খুলনার অরণ্য ইকো গার্ডেনে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সকাল ৯টা থেকে বিকেল ৬টা পর্যন্ত চলা অনুষ্ঠানে খুলনা বিভাগের ১০ জেলার পাশাপাশি পাবনা, গাইবান্ধাসহ দেশের বিভিন্ন জেলার সাংবাদিকরা অংশ নেন। সংগঠনের নির্বাচিত স্থায়ী সদস্যদের হাতে পর্যায়ক্রমে নিরাপত্তা সরঞ্জাম তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মাঠপর্যায়ে দায়িত্ব পালনকালে সাংবাদিকদের নানা ধরনের ঝুঁকির মুখোমুখি হতে হয়। তাই নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা এ উদ্যোগের জন্য ইউরোপীয় ইউনিয়ন, ফ্রি প্রেস আনলিমিটেড ও আর্টিকেল-১৯–এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও সাংবাদিকদের সুরক্ষা ও পেশাগত সক্ষমতা বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সভাপতি ও কালের কণ্ঠ–এর প্রতিবেদক কৌশিক দের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক ও গ্লোবাল টেলিভিশনের খুলনা বিভাগীয় প্রধান আনিছুর রহমান কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সারোয়ার, সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম, খুলনা সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক খুলনা অঞ্চল–এর সম্পাদক মিজানুর রহমান মিল্টন, মাছরাঙা টেলিভিশনের খুলনা বিভাগীয় প্রধান আবু হেনা মোস্তাফা জামান, ঢাকা ট্রিবিউন–এর খুলনা প্রতিনিধি মো. হেদায়েত হোসেন মোল্লা, হিমালয় খুলনা ব্যুরো প্রধান, উষার আলো পত্রিকার নির্বাহী সম্পাদক মো. রবিউল ইসলাম মঞ্জু এবং সিএমকেএসের নির্বাহী সদস্য আবুল হোসেন।

এ সময় বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির বাগেরহাট জেলা সভাপতি শেখ আবু সাঈদ শুনু, সাধারণ সম্পাদক সোহেল রানা বাবু, মাগুরা জেলা সভাপতি মো. ইউনুছ আলী, সাধারণ সম্পাদক মো. আলী আশরাফ, মেহেরপুর জেলা সভাপতি মাহবুবুল হক পোলেন, সাধারণ সম্পাদক রাশেদ খানসহ খুলনা বিভাগের বিভিন্ন জেলার নেতারা উপস্থিত ছিলেন।

নিরাপত্তা সরঞ্জাম বিতরণের পাশাপাশি সংগঠনের খুলনা বিভাগের দুই শতাধিক স্থায়ী সদস্যকে নিয়ে সাধারণ সভাও অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, সদস্যদের নিরাপত্তা, প্রশিক্ষণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া বাগেরহাট, মাগুরা, মেহেরপুর, নড়াইল, মংলা, যশোর, ঝিনাইদহসহ বিভিন্ন জেলার স্থায়ী সদস্য ও গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...