
খুলনা থেকে রাজিবুল ইসলাম রাজিব
খুলনা মহানগরীর হরিণটানা থানার কেডিএ ময়ূর আবাসিক এলাকার একটি লেক থেকে অজ্ঞাত পরিচয়ের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৯ টার দিকে লেকের পানিতে মরদেহটি ভাসতে দেখা গেলে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে হরিণটানা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া কিশোরটির বয়স আনুমানিক ১২ থেকে ১৩ বছর। তার উচ্চতা প্রায় ৪ ফুট ৯ থেকে ১০ ইঞ্চি, গায়ের রং শ্যামলা। মরদেহ উদ্ধারের সময় তার পরনে ছিল বাদামী রঙের পাঞ্জাবি ও সাদা পায়জামা।
হরিণটানা থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন জানিয়েছে, মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। একই সঙ্গে কিশোরটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
কেএমপি খুলনা ও আশপাশের এলাকায় কোনো শিশু নিখোঁজ হয়ে থাকলে বা উদ্ধার হওয়া কিশোরটির পরিচয় সম্পর্কে কারও কাছে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে বলে পুলিশ জানায়।





