যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

Date:

spot_img

যশোর প্রতিনিধি

যশোরের অভয়নগর ও মণিরামপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ও দুপুরে এসব দুর্ঘটনা ঘটে। অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার রানাভাটা কয়লাঘাট স্কুলের সামনে ইজিবাইক উল্টে মহিতোষ মণ্ডল (৫০) নামে এক যাত্রী নিহত হয়েছে।

পুলিশ জানায়,নওয়াপাড়া বাজারে যাওয়ার পথে ইজিবাইকটি উল্টে গেলে তিনি নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর ইজিবাইকের চালক জাহিদুর রহমান গাড়িসহ পালিয়ে যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

অন্যদিকে, মণিরামপুর উপজেলার জালঝাড়া বাজারের সামনে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক ভারসাম্যহীন ব্যক্তি নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে সড়কে হাঁটার সময় অজ্ঞাত একটি যানবাহন তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে মনিরামপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করেছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...