হোসেনপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে ব্যাপক প্রস্তুতি, অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভা

Date:

spot_img


‎বিশেষ প্রতিনিধি, কিশোরগঞ্জ

‎আগামী ৫ আগস্ট পালিতব্য ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদা, ভাবগম্ভীর পরিবেশ ও জনসম্পৃক্ততার মাধ্যমে উদযাপনের লক্ষ্যে কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

‎বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা। সভায় দিবসটির কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন এবং গণমাধ্যমকর্মীদের সমন্বিত অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। সভায় সিদ্ধান্ত হয়, দিবসটি উপলক্ষে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে আলোকসজ্জা করা হবে।

পাশাপাশি র‌্যালি, আলোচনা সভা, জুলাই গণঅভ্যুত্থানভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শন, শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় উপজেলার বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া মাহফিল এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দিবসটির তাৎপর্য তুলে ধরে বিশেষ কর্মসূচি আয়োজন করা হবে। সভাপতির বক্তব্যে ইউএনও কাজী নাহিদ ইভা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। নতুন প্রজন্মের কাছে এর তাৎপর্য তুলে ধরতে এবং দিবসটি সুষ্ঠু ও শৃঙ্খলাপূর্ণভাবে উদযাপনে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে আন্তরিকতা ও সমন্বয়ের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাদেকুর রহমান, উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ কুমার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু বক্কার সিদ্দিক (বাক্কার), উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আল আমিন ভূঁইয়া, পৌর ছাত্রদলের আহ্বায়ক রাজিব আহমেদ, হোসেনপুর উপজেলা প্রেসক্লাবের সদস্য তপন চন্দ্র সরকার, পৌর প্রেসক্লাবের সভাপতি শাহিন আহমেদ, জুলাই যোদ্ধা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আগামী ৫ আগস্ট সূর্যোদয়ের পর থেকেই দিবসটির কর্মসূচি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। কর্মসূচিগুলোর মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, আত্মত্যাগ এবং গণতান্ত্রিক চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...