মেহেরপুরে সাইকেল চুরির অভিযোগে চাচার হাসুয়ার কোপে ভাতিজার মৃত্যু

Date:

spot_img

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া গ্রামে চাচার হাসুয়ার কোপে নাহিদ হোসেন (২০) নামে এক ভাতিজার মৃত্যু হয়েছে। নিহত নাহিদ তেঁতুলবাড়ীয়া গ্রামের ভিটাপাড়ার জাহিদ হোসেনের ছেলে। অভিযুক্ত লালন হোসেন একই গ্রামের নুরুল ইসলামের ছেলে।

একটি বাইসাইকেল চুরির অভিযোগকে কেন্দ্র করে চাচা লালনের হাসুয়ার কোপে ভাতিজা নাহিদের মৃত্যু হয়। মঙ্গলবার সকাল ১০টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, গত ২৬ জুলাই লালন হোসেনের একটি বাইসাইকেল চুরি হয়ে যায়। সাইকেলটি তার ভাইয়ের ছেলে নাহিদ চুরি করেছে বলে অভিযোগ করেন লালন। এ নিয়ে দুজনের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা হয়। পরদিন ২৭ জুলাই একই বিষয় নিয়ে আবারও চাচা-ভাতিজার মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হাতে থাকা হাসুয়া দিয়ে লালন নাহিদকে এলোপাতাড়ি কোপ দেন। এতে নাহিদ গুরুতর রক্তাক্ত জখম হন।

প্রতিবেশীরা আহত নাহিদকে উদ্ধার করে প্রথমে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার আরও অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়।
অবশেষে চিকিৎসাধীন অবস্থায় একদিন পর তার মৃত্যু হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতের বাবা এ ঘটনায় মামলা করার প্রস্তুতি নিচ্ছিলেন।

এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাদ্দিদ মুর্শেদ চৌধুরী জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...