ভোলার বোরহানউদ্দিনে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস, জুতা ও স্কুল ব্যাগ বিতরণ

Date:

spot_img

ভোলা প্রতিনিধি

ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডস্থ উত্তর টবগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস, জুতা ও স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে এসব শিক্ষা উপকরণ তুলে দেন ভোলা-২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোরঞ্জন বর্মন।

আরো উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মনির।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, উত্তর টবগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, শিক্ষার মান উন্নয়ন এবং বিদ্যালয়ের প্রতি আগ্রহ বাড়াতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকারের পাশাপাশি জনপ্রতিনিধিদের এমন জনকল্যাণমূলক কর্মকাণ্ড শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণে আরও উৎসাহিত করবে।

অনুষ্ঠানের শেষে বক্তব্যে মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম বলেন, “যারা ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্য (মেম্বার) হতে চান, তারা আগে জনগণের ভালোবাসা অর্জন করুন। জনগণের পাশে থেকে কাজ করুন। আমি এলাকার মানুষকে আহ্বান জানাই—আপনারা যাকে দিয়ে এলাকার উন্নয়ন সম্ভব বলে মনে করবেন, তাকেই ভোট দিয়ে উন্নয়নের সুযোগ করে দেবেন। জনগণের ভোটই হবে উন্নয়নের প্রধান শক্তি।”

অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। এ সময় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। শিক্ষার্থীরা বিনামূল্যে স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ পেয়ে সন্তোষ প্রকাশ করে এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...