মেহেরপুর সদর উপজেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত

Date:

spot_img

মেহেরপুর প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর সদর উপজেলা শাখার উদ্যোগে রুকন (সদস্য) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) মেহেরপুর জেলা জামায়াতের কার্যালয়ে এ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর মো. তাজউদ্দীন খান। তিনি রুকনদের উদ্দেশে আদর্শিক চেতনা, সাংগঠনিক শৃঙ্খলা এবং জনকল্যাণমূলক কার্যক্রমে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মাহবুব উল আলম এবং জেলা সেক্রেটারি মো. ইকবাল হুসাইন।

মেহেরপুর সদর উপজেলা জামায়াতের আমীর সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. জাব্বারুল ইসলাম, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন শাখার আমীরবৃন্দ এবং সংগঠনের রুকনরা।

সভাপতির বক্তব্যে সোহেল রানা বলেন, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করতে রুকনদের ঐক্যবদ্ধভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি সংগঠনের আদর্শ বাস্তবায়ন এবং জনসেবামূলক কর্মকাণ্ডে সবাইকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...