অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার ও অসুস্থদের পাশে ঝালকাঠি জেলা পরিষদ

Date:

spot_img

ঝালকাঠি ব্যুরো

ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি পরিবার এবং কয়েকজন অসুস্থ ব্যক্তির মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করেছেন।

রোববার (২৬ জুলাই) বিকেলে জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ঝালকাঠি পৌরসভার কালীবাড়ি রোডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ‘সংকর স্টোর’-এর পরিবারের হাতে সহায়তার চেক তুলে দেওয়া হয়। একই অনুষ্ঠানে ঝালকাঠি পৌর বিএনপির সহ-সভাপতি মো. ফারুক সরদারসহ আরও চারজন অসুস্থ ব্যক্তিকেও আর্থিক সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ার উপস্থিত ছিলেন।

এ সময় অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন বলেন, জেলা পরিষদ সবসময় অসহায়, দুঃস্থ ও বিপদগ্রস্ত মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...