মধ্যনগরের সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদের রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায়

Date:

spot_img

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

মহান মুক্তিযুদ্ধে দেশের স্বাধীনতার জন্য জীবন বাজি রেখে লড়াই করা মধ্যনগরের সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মজিদ রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিয়েছেন।

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ১ নম্বর উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের কার্তিকপুর গ্রামের এই বীর মুক্তিযোদ্ধা শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৩টা ৩০ মিনিটে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর ২ মাস ২২ দিন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, ছয় মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

শনিবার (২৫ জুলাই) সকাল ১১টায় কার্তিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ঈদগাহ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে কার্তিকপুর বড়ইবাড়ী সামাজিক কবরস্থানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর দাফন সম্পন্ন করা হয়।

দাফনের আগে বীর মুক্তিযোদ্ধা হিসেবে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। মধ্যনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায় এবং মধ্যনগর থানার পুলিশের সাত সদস্যের একটি চৌকস দল এ রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করে।

এ সময় বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, আত্মীয়-স্বজন এবং সর্বস্তরের মানুষ উপস্থিত থেকে এই বীর সেনানীর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

গার্ড অব অনার শেষে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায় বলেন, “বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মজিদ ছিলেন মহান মুক্তিযুদ্ধের একজন সাহসী সৈনিক। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় তাঁর অবদান জাতি চিরকাল গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। রাষ্ট্র তাঁর গৌরবময় অবদানের স্বীকৃতিস্বরূপ আজ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানিয়েছে। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

তাঁর মৃত্যুতে কার্তিকপুরসহ মধ্যনগর উপজেলাজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মধ্যনগরের সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মজিদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...