শরণখোলায় নার্স ‘হাছিনা’র নিথর দেহ মিলল হাসপাতালের কক্ষে

Date:

spot_img

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলা উপজেলায় একটি বেসরকারি হাসপাতাল থেকে হাছিনা খানম (৩৪) নামে এক নার্সের মরদেহ উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে উপজেলার রায়েন্দা পাঁচরাস্তা এলাকার গ্রামীণ জেনারেল হাসপাতালের একটি কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত হাছিনা খানম শরণখোলা উপজেলার উত্তর তাফালবাড়ি গ্রামের জসিম হাওলাদারের স্ত্রী। তিনি রায়েন্দা পাঁচরাস্তা এলাকার গ্রামীণ জেনারেল হাসপাতালে নার্স হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হাসপাতালের একটি কক্ষে বিশ্রাম নিচ্ছিলেন হাছিনা খানম। দীর্ঘ সময় ধরে ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে সহকর্মীরা দরজা ভেঙে তাঁকে উদ্ধার করেন। পরে দ্রুত শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. অন্তরা দাস বলেন, হাসপাতালে আনার আগেই হাছিনা খানমের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তাঁর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পাশাপাশি ঘটনাটি কীভাবে ঘটেছে, সে বিষয়ে তদন্ত চলছে বলেও জানান তিনি।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...