স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রদবদল: কেএমপি ও এসএমপির কমিশনার বদলি, ১৪ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার নতুন দায়িত্ব

Date:

spot_img

খুলনা থেকে রাজিবুল ইসলাম রাজিব

দেশের পুলিশ প্রশাসনে ব্যাপক রদবদল করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ মঙ্গলবার জারি করা তিনটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে চারজন ডিআইজি, পাঁচজন অতিরিক্ত ডিআইজি এবং পাঁচজন পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তাসহ মোট ১৪ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।

রদবদলের অংশ হিসেবে সিলেট মহানগর পুলিশ (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হচ্ছেন পুলিশ সদর দপ্তরের ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম।

অন্যদিকে খুলনা মহানগর পুলিশ (কেএমপি) কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসানকে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। একই সঙ্গে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. আতাউল কিবরিয়াকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-তে পদায়ন করা হয়েছে।

অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে পুলিশ স্টাফ কলেজের নাসিয়ান ওয়াজেদকে রংপুর রেঞ্জে, রাজশাহী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের সুপার নিউমারারি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ আশিকুর রহমানকে খুলনা রেঞ্জে, ট্যুরিস্ট পুলিশের সুপার নিউমারারি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত মো. আপেল মাহমুদকে রাজশাহী রেঞ্জে, অ্যান্টি টেররিজম ইউনিটের সুপার নিউমারারি হিসেবে পদোন্নতিপ্রাপ্ত শরিফ উদ্দিন আহমেদকে র‌্যাবে এবং শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্ব) মো. কফিল উদ্দিনকে পুলিশ অধিদপ্তরে বদলি করা হয়েছে।

এছাড়া পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে পাবনার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহকে সিআইডিতে, অ্যান্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার আবু আশ্রাফকে পাবনার পুলিশ সুপার, পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার আ ফ ম নিজাম উদ্দিনকে রংপুর রেঞ্জে, সিআইডির পুলিশ সুপার মীর আবু তৌহিদকে চট্টগ্রাম রেঞ্জে এবং বিশেষ শাখার (এসবি) পুলিশ সুপার তাহসিন মাসরুর হোসেন মাসফিকে রংপুর রেঞ্জে বদলি করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...