ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৪ লাখ ৪৪ হাজার টাকার চোরাচালানি মালামাল জব্দ, আটক ১

Date:

spot_img

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্ত এলাকায় পৃথক মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে এক আসামিকে আটকসহ প্রায় ৪ লাখ ৪৪ হাজার ১০০ টাকা মূল্যের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, মোটরসাইকেল ও যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) সূত্রে জানা গেছে, গত ১৯ থেকে ২১ জুলাই পর্যন্ত ব্যাটালিয়নের অধীনস্থ কাটলা বিশেষ ক্যাম্প, বড়গ্রাম ও দাইনুর বিওপি পৃথক তিনটি মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে। অভিযানে বাংলাদেশের অভ্যন্তর থেকে একজন আসামিসহ ৩ হাজার ১৭২ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, একটি মোটরসাইকেল এবং ২৪০ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়।

বিজিবি জানায়, জব্দকৃত মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামালের মোট সিজার মূল্য ৪ লাখ ৪৪ হাজার ১০০ টাকা।

ফুলবাড়ী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি সাংবাদিকদের বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি পণ্য জব্দ এবং সংশ্লিষ্ট আসামিদের আটক কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে পরিচালনা করা হবে।

তিনি আরও বলেন, দেশের সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান নিয়ন্ত্রণে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...