লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

Date:

spot_img

লাখাই প্রতিনিধি

হবিগঞ্জের লাখাই উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ‘অভিভাবক সমাবেশ-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ২০ জুলাই) সোমবার সকাল ১১টায় বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মোহাম্মদ ফজলে রাব্বি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাখাই প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহবুবুর রহমান কামাল, অবসরপ্রাপ্ত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাক্তার ফরাস উদ্দিন, লাখাই প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদ, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মহসিন সাদেক।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আয়েশা সিদ্দিকা ও অন্জন গোপ এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক মলয় দেব।

আলোচনায় অংশ নেন শিক্ষক আজাদ,এডহক কমিটির সদস্য হাবিবুর রহমান, অভিভাবক এমএ জলিল, লাখাই উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক পারভেজ হাসান, এসএম জুবায়ের আহমেদ, রবিউল ইসলাম রবি প্রমূখ।

সমাবেশে শিক্ষার গুণগত মান উন্নয়ন, বিদ্যালয়ের সার্বিক পরিবেশ এবং অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করতে অভিভাবক ও শিক্ষক-কমিটির পারস্পরিক সহযোগিতার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

বিদ্যালয়ের এড হক কমিটির সভাপতি মোঃ ফজলে রাব্বি সমাবেশে তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষার মান উন্নয়নে শুধু শিক্ষক বা বিদ্যালয় কমিটি নয়, অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতা অত্যন্ত জরুরি। সন্তানরা বিদ্যালয়ে কেমন করছে, তার পাশাপাশি বাড়িতেও তাদের পড়ালেখার খোঁজখবর রাখতে হবে।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে আরোও বলেন বিদ্যালয়ের অভিভাবকদের জন্য অভিভাবক সেড নির্মাণসহ বিভিন্ন চলমান ও ভবিষ্যৎ উন্নয়নমূলক পরিকল্পনা তুলে ধরেন। তিনি আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, বর্তমান সরকারের হবিগঞ্জ-লাখাই-শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ-৩) আসনের সংসদ সদস্য ও হুইপ মহোদয়ের বিশেষ বরাদ্দ ও নির্দেশনার মাধ্যমে আমরা এই প্রতিষ্ঠানের সকল প্রকার দৃশ্যমান ও প্রয়োজনীয় উন্নয়নমূলক কাজ সম্পন্ন করব।

এছাড়াও সমাবেশে শিক্ষক, স্থানীয় সাংবাদিক ও সুধীসমাজের প্রতিনিধিরা উপস্থিত হয়ে তাঁদের মূল্যবান মতামত তুলে ধরেন।

সমাবেশে বিদ্যালয়ের ছাত্রীদের বিপুল সংখ্যক অভিভাবক এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। মুক্ত আলোচনায় অভিভাবকেরা বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন পরামর্শ দেন। বিদ্যালয় কর্তৃপক্ষ অভিভাবকদের এসব মতামত গুরুত্বের সাথে বিবেচনার আশ্বাস দেন এবং একটি আধুনিক ও নারী শিক্ষাবান্ধব প্রতিষ্ঠান হিসেবে বিদ্যালয়টিকে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

শুরুতে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন শিক্ষার্থী তাকিয়া আক্তার ও পবিত্র গীতা থেকে পাঠ করেন অহন্যা দাস।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...