বাগেরহাটে অনলাইন লিঙ্গ-ভিত্তিক সহিংসতা ও সাইবার নিরাপত্তা বিষয়ক সভা অনুষ্ঠিত

Date:

spot_img

 মুর্শিদুল ইসলাম খান, বাগেরহাট

বাগেরহাটে “অনলাইন লিঙ্গ-ভিত্তিক সহিংসতা, সাইবার নিরাপত্তা, সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতকরণ” বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ জুলাই) সকালে ধানসিঁড়ি হোটেলের সম্মেলন করছে ‘বাঁধন মানব উন্নয়ন সংস্থা’র আয়োজনে এবং ‘অ্যাকশন এইড বাংলাদেশ’-এর সহায়তায় বাগেরহাট সদর ও রামপাল উপজেলায় পরিচালিত একটি গবেষণার প্রাপ্ত ফলাফল ও সুপারিশমালা তুলে ধরতে এই সভার আয়োজন করা হয়।

 এ এস এম মনজুরুল হাসান মিলন এর সভাপতিত্বে ও সোহাগ হাওলাদার এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু রাসেল। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা  করেন জেলা লিগ্যাল এইড কর্মকর্তা ও সহকারী জজ আসমা আক্তার বিথী, অতিরিক্ত জেলা তথ্য কর্মকর্তা মঈনুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন 
পিবিআই (PBI) কর্মকর্তা হায়াত মাহমুদ খান, সদর মডেল থানার ওসি (তদন্ত) মোঃ সহিদুল ইসলাম,বাগেরহাট প্রেসক্লাবের সহ-সভাপতি এস এম রাজ, 
সাংবাদিক কামরুজ্জামান শিমুল, নকীব মিজানুর রহমানসহ
স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক ব্যক্তিত্ব ও সরকারি-বেসরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

গবেষণার মূল বিষয়বস্তু ও ফলাফল সভায় উপস্থাপিত তথ্যপ্রমাণ তুলে ধরে বলেন ডিজিটাল বাংলাদেশে প্রযুক্তি যেমন জীবনের গতি বাড়িয়েছে, তেমনই নারী, কিশোরী ও তরুণীরা অনলাইন হয়রানি, ভুয়া পরিচয়ে প্রতারণা, ব্ল্যাকমেইল ও ব্যক্তিগত তথ্য ফাঁসের মতো নতুন ঝুঁকিতে পড়ছেন।

এই বাস্তবতায় বাগেরহাট সদর ও রামপাল উপজেলায় মোট ৪টি ফোকাস গ্রুপ ডিসকাশন (FGD) এবং একটি অনলাইন সার্ভের মাধ্যমে ৪৬ জনের মতামত সংগ্রহ করে গবেষণাটি সম্পন্ন করা হয়। এতে যুব সদস্য, শিক্ষক, ইউনিয়ন পরিষদ প্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী ও অনলাইন হয়রানির শিকার ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

আলোচকগণ তাঁদের বক্তব্যে বলেন, সাইবার অপরাধ মোকাবিলায় ভুক্তভোগীদের আইনি সহায়তা সুগম করার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী ও সমাজের সকল স্তরের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরী।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...