জামালপুরে ট্রলি-অটোরিকশা সংঘর্ষ: নিহত ২, আহত চারজনের চিকিৎসা চলছে

Date:

spot_img

জামালপুর প্রতিনিধি

জামালপুরের মেলান্দহে ইঞ্জিনচালিত ট্রলি গাড়ি ও সিএনজিচালিত রিকশার (অটোরিকশা) মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত দুই নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চার জন।

রোববার (১৯ জুলাই) দুপুর ২টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বেতমারী তালতলা এলাকায় দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, দেওয়ানগঞ্জ থেকে ৫ জন যাত্রী নিয়ে একটি অটোরিকশা জামালপুর শহরের দিকে রওনা দিয়ে মেলান্দহ উপজেলার বেতমারী তালতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিকে একটি ইঞ্জিনচালিত দ্রুতগতির ট্রলি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এ সময় গুরুতর আহত হন অটোরিকশায় থাকা ৫ যাত্রী। পরে আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে অজ্ঞাত দুই নারী যাত্রীর মৃত্যু হয়।

আহতরা হলেন- দেওয়ানগঞ্জ উপজেলার মজিবর রহমান (৫৫), জীবন মিয়া (৩৫) ও শফিকুল ইসলাম (৪০) ও এনজিও কর্মী ফাতেমা আক্তার (৫২)।

জামালপুর জেনারেল হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল কর্মকর্তা উজ্জল কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...