শার্শা থানা পুলিশের অভিযানে নগদ টাকাসহ দুই জুয়ারী আটক

Date:

spot_img

জাকির হোসেন, শার্শা

 যশোরের শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে এক সেট জুয়া খেলার তাস নগদ ৪৯৭৩০ টাকাসহ দুই জুয়ারীকে আটক করেছে পুলিশ। 

আটক আসামীরা হলেন: শার্শা থানার টেংরালী দক্ষিণপাড়া গ্রামের সমশের আলীর ছেলে সামাউল ইসলাম (৩৫) একই এলাকার ইয়াকুব আলীর ছেলে সেলিম রহমান (৩৭) উভয় সাং-টেংরালী (দক্ষিণপাড়া),থানা-শার্শা, জেলা-যশোর। 

শুক্রবার  (১৭ জুলাই) রাত ১০ টার সময় পুলিশ  জানায়, শার্শা থানাধীন টেংরালী এলাকায় বিশেষ অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানাধীন টেংরালী গ্রামস্থ দক্ষিণপাড়ায় বশিয়ার উদ্দিনের বাড়ীতে  টাকা দিয়ে জুয়া (তাস) খেলার অপরাধে দুইজন জুয়ারীকে আটা করা হয়। অপর দুইজন আসামী সুকৌশলে পালিয়ে যায়। সাক্ষীদের উপস্থিতিতে ঘটনাস্থলে তল্লাশীকালে এক সেট তাস, সর্বমোট- ৪৯,৭৩০/- টাকা ও ১টি মাদুর জব্দ তালিকা মূলে উদ্ধার করেন।

উদ্ধারকৃত আলামত এক সেট তাস সহ

সর্বমোট- ৪৯,৭৩০/- (উনপঞ্চাশ হাজার সাতশত ত্রিশ) টাকা,যাহার মধ্যে ১০ টাকার নোট ১টি, ২০ টাকার নোট ১টি,২০০ টাকার নোট ১টি, ৫০০ টাকার নোট ৭৭টি ১০০০ টাকার নোট ১১টি, ১টি মাদুর।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামিনুল হক জানান,উক্ত ঘটনায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়। তৎপ্রেক্ষিতে আসামীদেরকে আজ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...