শ্রদ্ধা, স্মরণ ও প্রত্যয়ে ময়মনসিংহে পালিত হলো জুলাই শহিদ দিবস

Date:

spot_img

ময়মনসিংহ প্রতিনিধি

গভীর শ্রদ্ধা, নীরব প্রার্থনা এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে জুলাইয়ের চেতনা পৌঁছে দেওয়ার প্রত্যয়ে ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জুলাই শহিদ দিবস।

বৃহস্পতিবার (১৬ জুলাই) জেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ এবং জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা।

সকাল ১০টায় ময়মনসিংহের ঢাকা বাইপাস মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাইয়ের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন, বিভাগীয় কমিশনার এস. এম. হুমায়ুন কবির সরকার, জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান এবং জুলাই শহিদ পরিবারের সদস্যরা পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিভাগীয় কমিশনার এস. এম. হুমায়ুন কবির সরকার। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। সভার শুরুতেই জুলাইয়ের শহিদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, জুলাই কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর একক সম্পদ নয়; এটি সমগ্র দেশের মানুষের আন্দোলনের ফসল।তিনি বলেন, বৈষম্য দূর করতে হলে আগে ব্যক্তিগত জীবনে ন্যায়পরায়ণতা, সততা ও মানবিক মূল্যবোধের চর্চা করতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আন্দোলন গণতান্ত্রিক অধিকার হলেও তা যেন কখনো জনদুর্ভোগের কারণ না হয়। অন্যের অধিকার ক্ষুণ্ণ না করে শান্তিপূর্ণ ও যৌক্তিক উপায়ে দাবি আদায় করতে হবে। একই সঙ্গে দেশপ্রেম, নৈতিকতা ও দায়িত্ববোধে উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়নে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, সরকার জনগণের কল্যাণে কাজ করছে। উন্নয়ন কার্যক্রম সফল করতে জনগণের সহযোগিতা, গঠনমূলক সমালোচনা এবং ইতিবাচক পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জুলাইয়ের প্রকৃত চেতনা হলো অন্যায়, বৈষম্য, দুর্নীতি ও সুবিধাবাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলে ন্যায়, সমতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা।

বিশেষ অতিথি সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, জুলাই শুধু বিজয়ের ইতিহাস নয়; এটি ত্যাগ, সাহস, প্রতিরোধ এবং জনগণের জাগরণের ইতিহাস।তিনি বলেন, সাধারণ মানুষের আত্মত্যাগে রচিত এই গৌরবগাথা জাতি কখনো ভুলবে না, ভুলতেও দেবে না।

তিনি বলেন, জুলাই মাসের প্রতিটি দিন, প্রতিটি আত্মত্যাগ এবং প্রতিটি শহীদের স্মৃতি ধারণ করতে হবে। গণঅভ্যুত্থানের চেতনাকে শুধু বক্তৃতা বা স্লোগানে সীমাবদ্ধ না রেখে রাষ্ট্রের প্রতিটি স্তরে বাস্তবায়ন করতে পারলেই সেই চেতনা টেকসই হবে।

ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত ডিআইজি রাশিদা বেগম, জুলাই শহীদ মাহিনের বাবা, শহীদ সাগরের বাবা, জুলাই যোদ্ধা এবং বীর মুক্তিযোদ্ধারা।

এছাড়া অনুষ্ঠানে বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ প্রশাসনের প্রতিনিধি, শহীদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...