বাঁশখালীর বন্যার্তদের পাশে পটিয়ার স্বেচ্ছাসেবীরা, ২৫০ পরিবারে খাদ্য উপহার

Date:

spot_img

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বন্যাকবলিত বাঁশখালী উপজেলার দুর্গত মানুষের পাশে দাঁড়াতে মানবিক উদ্যোগ নিয়েছেন পটিয়ার একদল স্বেচ্ছাসেবী। নিজেদের উদ্যোগে অর্থ সংগ্রহ করে তারা বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০টি অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও জরুরি প্রয়োজনীয় উপকরণ বিতরণ করেছেন।

স্বেচ্ছাসেবীরা জানান, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত এলাকার অনেক পরিবার এখনো চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। সেই দুর্ভোগ কিছুটা লাঘবের লক্ষ্যেই তারা দুর্গত মানুষের হাতে প্রয়োজনীয় খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেন।

বিতরণ করা ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চিড়া, মুড়ি, চিনি, লবণ, বিশুদ্ধ খাবার পানি, ওষুধ, মোমবাতি, মশার কয়েল, সাবান, খাওয়ার স্যালাইন, লাইটারসহ বিভিন্ন প্রয়োজনীয় উপকরণ। সহায়তা পেয়ে উপকারভোগীরা স্বেচ্ছাসেবীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্বেচ্ছাসেবী দলের অন্যতম সদস্য রাকিব বলেন, “এটি আমাদের মানবিক দায়িত্বের অংশ। আমরা ত্রাণ দিতে আসিনি, বরং নিজেদের সামর্থ্য অনুযায়ী সামান্য উপহার নিয়ে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।” তিনি বলেন – মানুষের সহযোগিতা ও ভালোবাসাই তাদের এই মানবিক উদ্যোগকে এগিয়ে নেওয়ার প্রধান শক্তি।

বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের বাসিন্দা হারুনুর রশিদ বলেন, বন্যার পানি ধীরে ধীরে কমতে শুরু করলেও মানুষের দুর্ভোগ এখনো শেষ হয়নি। অনেক পরিবার ঘরবাড়ি হারিয়ে আশ্রয়কেন্দ্রে অবস্থান করছে। এ অবস্থায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের মানবিক সহায়তা দুর্গত মানুষের জন্য বড় ধরনের স্বস্তি এনে দিচ্ছে।

স্থানীয়দের মতে, এমন স্বেচ্ছাসেবী উদ্যোগ শুধু জরুরি সহায়তাই নয়, বিপদে মানুষের পাশে থাকার সামাজিক দায়বদ্ধতারও উজ্জ্বল দৃষ্টান্ত।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...