কেন্দ্রীয় জাসাসের যুগ্ম আহ্বায়ক শিল্পী নাসিরের খুলনা সফর, বিভিন্ন দপ্তরে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা

Date:

spot_img

এম রোমানিয়া, খুলনা ব্যুরো

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও বিশিষ্ট সংগীতশিল্পী নাসির দলীয় সফরে মঙ্গলবার খুলনা আসেন।

সফরকালে তিনি খুলনা মহানগর ও জেলা জাসাসের নেতৃবৃন্দের সঙ্গে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আলোচনা করেন। এ সময় গণঅভ্যুত্থানের তাৎপর্য, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং সাংস্কৃতিক অঙ্গনে জাসাসের ভবিষ্যৎ করণীয় নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

পরে সকাল ১১টার দিকে শিল্পী নাসির ফুলেল শুভেচ্ছা জানান খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)-এর চেয়ারম্যান শফিকুল আলম মনা। এরপর তিনি সৌজন্য সাক্ষাৎ করেন এবং ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পী এবং খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাতের সঙ্গে।

সাক্ষাৎকালে পারস্পরিক সৌজন্য বিনিময়ের পাশাপাশি খুলনার সাংস্কৃতিক অঙ্গন, সামাজিক সম্প্রীতি এবং জনসম্পৃক্ত বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়।

এ সময় খুলনা মহানগর ও জেলা জাসাসের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...