ভারি বৃষ্টিতে কুমিল্লা নগরী জলমগ্ন, নৌকা দিয়ে পরীক্ষাকেন্দ্রে এইচএসসি শিক্ষার্থীরা

Date:

spot_img

মনোয়ার হোসেন, কুমিল্লা প্রতিনিধি

রাতভর টানা ভারী বৃষ্টি ও ভোরের প্রবল বর্ষণে কুমিল্লা নগরীর বিস্তীর্ণ এলাকা পানির নিচে তলিয়ে গেছে। মাত্র তিন ঘণ্টার ভারী বৃষ্টিতেই প্রধান সড়ক, অলিগলি ও আবাসিক এলাকায় ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়। কোথাও হাঁটুসমান, কোথাও কোমরসমান পানি জমে জনজীবন প্রায় স্থবির হয়ে পড়ে।

সোমবার (১৩ জুলাই) সকাল থেকে নগরীর অধিকাংশ সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। কর্মস্থলে যেতে চরম ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ। কাকভেজা অবস্থায় শিক্ষার্থীদের স্কুল-কলেজে যেতে দেখা যায়। বাসাবাড়িতে পানি ঢুকে পড়ায় দুর্ভোগে পড়েছেন হাজারো পরিবার। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ, দিনমজুর ও কর্মজীবীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। অনেকের ঘরের আসবাবপত্র ও প্রয়োজনীয় সামগ্রী পানিতে নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

জলাবদ্ধতার কারণে এইচএসসি পরীক্ষার্থীদেরও চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। কুমিল্লা সরকারি মহিলা কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ এবং কুমিল্লা সরকারি কলেজ পরীক্ষাকেন্দ্রে হাঁটুসমান পানি জমে যায়। অনেক পরীক্ষার্থী পানি মাড়িয়ে, আবার কেউ নৌকায় করে পরীক্ষাকেন্দ্রে পৌঁছান।

নগরীর জিলা স্কুল সড়ক, পুলিশ লাইনস, রেসকোর্স, চর্থা, ঠাকুরপাড়া, বিসিক শিল্পনগরী, গোবিন্দপুর, মুরাদপুর এবং শহরতলীর ছায়াবিতান এলাকায় সবচেয়ে বেশি জলাবদ্ধতা দেখা যায়। বিভিন্ন বাসাবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও নিচু স্থাপনায় পানি ঢুকে পড়ে। অনেক স্থানে ড্রেন উপচে ময়লা-আবর্জনাযুক্ত পানি সড়কে ছড়িয়ে পড়ায় জনদুর্ভোগ আরও বেড়ে যায়।

এদিকে জলাবদ্ধতার সুযোগে রিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশার ভাড়া দ্বিগুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। অতিরিক্ত ভাড়া গুনতে বাধ্য হচ্ছেন সাধারণ যাত্রীরা।

কুমিল্লা আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৩৮ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সোমবার ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত মাত্র তিন ঘণ্টায় ১০৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দিনভর আরও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। ফলে নগরীতে জলাবদ্ধতা ও জনভোগান্তি আরও বাড়তে পারে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অপর্যাপ্ত পানি নিষ্কাশনব্যবস্থা, খাল-নালা দখল এবং ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতার কারণে প্রতি বর্ষা মৌসুমেই কুমিল্লা নগরীতে এমন জলাবদ্ধতার পুনরাবৃত্তি ঘটে। স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...