খুলনা রেলস্টেশনে স্বর্ণের বার সহ যুবক আটক

Date:

spot_img

খুলনা থেকে রাজিবুল ইসলাম রাজিব

খুলনায় স্বর্ণের বার সহ মাসুদ মোল্লা নামের এক যুবককে আটক করেছে রেলওয়ে পুলিশ।
বৃহস্পতিবার (৯ জুলাই) বুধবার সকাল ৭টার দিকে রেলস্টেশন এলাকা থেকে সন্দেহজনক গতিবিধির কারণে তাকে তল্লাশি করা হলে তার কাছ থেকে বিপুল পরিমাণ স্বর্ণ উদ্ধার করা হয়। মাসুদ মোল্লা নড়াইল জেলার নড়াগাতি এলাকায় বাসিন্দা।

খুলনা রেলওয়ে পুলিশের কর্মকর্তারা জানান, সকালে স্টেশনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে মাসুদ মোল্লাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার কাছে থাকা ব্যাগ ও অন্যান্য সামগ্রী তল্লাশি করে স্বর্ণ উদ্ধার করা হয়।

রেলওয়ে পুলিশের দাবি, উদ্ধার হওয়া স্বর্ণের বর্তমান বাজারমূল্য প্রায় এক কোটি ১০ লাখ ২৫ হাজার টাকা। প্রতি ভরি স্বর্ণের বাজার মূল্য ২ লাখ ২১ হাজার টাকা হিসেবে এই হিসাব নির্ধারণ করা হয়েছে।
রেলওয়ে পুলিশের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে পূর্বে আরও একটি মামলা রয়েছে।

বিষয়টি নিশ্চিত হতে ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম (সিডিএমএস)-এ অনুসন্ধান চালানো হচ্ছে। এ অনুসন্ধান চালিয়েছে। ওই মামলাটিও স্বর্ণ চোরাচালান বা অনুরূপ অপরাধসংক্রান্ত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে আটক ব্যক্তি দাবি করেছেন তিনি ঢাকা থেকে এসে খুলনায় নেমেছিলেন এবং পরে ট্রেনে করে নড়াইল যাওয়ার কথা ছিল। তবে তার বক্তব্য ও উদ্ধার হওয়া স্বর্ণের উৎস নিয়ে পুলিশের সন্দেহ রয়েছে।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রয়োজনে আদালতের মাধ্যমে রিমান্ডে এনে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এর মাধ্যমে স্বর্ণের উৎস, সম্ভাব্য চোরাচালান চক্রের সম্পৃক্ততা এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা উদ্ঘাটনের চেষ্টা করা হবে।

এদিকে আটক ব্যক্তিকে থামানোর সময় ও তল্লাশির পুরো প্রক্রিয়ার ভিডিওচিত্রও পুলিশের কাছে সংরক্ষিত রয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...