বৈরী আবহাওয়ায় উত্তাল সাগরে টিকতে না পেরে ফিরছে বাগেরহাটের জেলেরা

Date:

spot_img

মুর্শিদুল ইসলাম খান, বাগেরহাট

৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে বুকভরা আশা নিয়ে সাগরে মাছ ধরতে গিয়েছিলেন উপকূলীয় জেলা বাগেরহাটের হাজারো জেলে। কিন্তু বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে সাগর উত্তাল থাকায় বেশিরভাগ ট্রলারই মাছ না পেয়ে খালি হাতে ফিরে আসছে ঘাটে। জেলেদের অভিযোগ, একদিকে দফায় দফায় সরকারি নিষেধাজ্ঞা, অন্যদিকে জলদস্যুদের উৎপাত কারণে তারা কাঙ্ক্ষিত মাছ পাচ্ছেন না। ফলে প্রাকৃতিক দুর্যোগ, জলদস্যুদের উৎপাত ও দীর্ঘদিনের নিষেধাজ্ঞার প্রভাব, সব মিলিয়ে চরম অনিশ্চয়তার মুখে পড়েছে উপকূলের হাজারো জেলে পরিবার। এরই মধ্যে গত ২৪ ঘন্টায় জেলায় ৩৮.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

তবে জেলা মৎস্য বিভাগ বলছে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ইলিশসহ বিভিন্ন সামুদ্রিক মাছের বিচরণক্ষেত্র ও গতিপথে পরিবর্তন এসেছে। পাশাপাশি আধুনিক প্রযুক্তিনির্ভর মাছ আহরণে পিছিয়ে থাকায় স্থানীয় জেলেরা কাঙ্ক্ষিত পরিমাণ মাছ ধরতে পারছেন না।

উল্লেখ্য, জেলা মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বাগেরহাটে প্রায় ১৩ হাজার ৩৮৬ জন নিবন্ধিত সাগরগামী জেলে রয়েছেন। চলতি বছরের ৫৮ দিনের সামুদ্রিক মাছ আহরণে নিষেধাজ্ঞার সময়ে জেলার ৮ হাজার ৬৩৪ জন নিবন্ধিত জেলেকে ৭৭ কেজি করে খাদ্য সহায়তার চাল বিতরণ করা হয়েছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...