ফেনী জেলা সিএনজি মালিক সমিতির উদ্যোগে যুক্ত হলো কিউআর কোড

Date:

spot_img

এস এইচ খোকন, ফেনী

ফেনী জেলা সিএনজি মালিক সমিতির উদ্যোগে ডিজিটাল কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার ফেনী পৌরসভা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডিজিটাল কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন (ভিপি)।

অনুষ্ঠানে ট্রাফিক বিভাগ ফেনীর আইটি অ্যাডমিন শাহাদাত হোসেন ফেনী জেলার যানজট নিরসনে নতুন পরিকল্পনা উপস্থাপন করেন।

এ সময় উপসচিব ও ডিডিএলজি শামসুদ্দিন, ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, ফেনী জেলা যুবদলের সদস্য সচিব নাঈমুল্লাহ চৌধুরী বরাত, জেলা সিএনজি মালিক সমিতির সভাপতি মওদুদ আহমেদ রনি ও সাধারন সম্পাদক দ্বীন ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা ও উপস্থাপনা করেন অনলাইন অ্যাক্টিভিস্ট ও নাট্য অভিনেতা এফ আই ফিরোজী।

অনুষ্ঠানে জানানো হয়, আজ থেকে ফেনী জেলার সকল সিএনজিচালিত অটোরিকশায় কিউআর (QR) কোড সংযুক্ত থাকবে। যাত্রীরা গাড়িতে ওঠার আগে কিউআর কোড স্ক্যান করে চালক ও গাড়ির তথ্য যাচাই করতে পারবেন। এছাড়া নিরাপত্তার স্বার্থে স্ক্যান করা তথ্য পরিবারের সদস্যদের কাছে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারের মাধ্যমে সংরক্ষণ করে রাখার আহ্বান জানানো হয়, যাতে মোবাইল ফোন হারিয়ে গেলেও প্রয়োজনীয় তথ্য পাওয়া যায়।

বক্তারা বলেন, এ উদ্যোগ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সিএনজি পরিবহন ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...