কাশিয়ানীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

Date:

spot_img

কাশিয়ানী প্রতিনিধি

“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যে গোপালগঞ্জের কাশিয়ানীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ পালিত হয়েছে।

সোমবার সকাল ১০টায় উপজেলা হলরুমের সামনে থেকে একটি র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।

তিনি বলেন, বাংলাদেশ কৃষি প্রধান দেশ। গ্রামের মানুষের ভাগ্য উন্নয়ন করতে পারলেই সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্যে রাস্তা-ঘাট নির্মাণ, শিক্ষা, কর্মসংস্থান, ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ডের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিন মিয়া’র সভাপতিত্বে অনুষ্ঠানে ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান, বিএনপি নেতা গোলাম মোস্তফা মোল্লা, শেখ মোঃ সেলিম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আমিনুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা এবিএম শৌরভ রেজা সিহাব সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...