
স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলা শিল্প নগরী দর্শনা পৌরসভার শান্তিনগর উইলস ক্লাবের উদ্যোগে আয়োজিত এক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা জমজমাট ভাবে অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকাল ৫ টার সময় দর্শনা শান্তিনগর মাঠে এই ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে মুখোমুখি হয় এম আর স্পোর্টিং ক্লাব ও মানিক স্পোর্টিং ক্লাব। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে সমতায় শেষ হলে ট্রাইব্রেকারের মাধ্যমে ম্যাচের নিষ্পত্তি হয়। ট্রাইব্রেকারে ৪-২ গোলের ব্যবধানে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এম আর স্পোর্টিং ক্লাব।
ফাইনাল খেলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক, ঐতিহ্যবাহী মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ মশিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম,জেলা জিয়া মঞ্চের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, যুবদল নেতা রাসেল আহমেদ, নাসিম আহমেদ, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা নান্নু খান, হুমায়ুন, ওয়াসিম, আব্দুল হান্নান, করিম মিয়া, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম বিদ্যুৎ, দর্শনা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হুসাইনসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া অঙ্গনের নেতৃবৃন্দ।
খেলা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বিজয়ী এম আর স্পোর্টিং ক্লাব এবং রানার্সআপ মানিক স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন।
এ সময় প্রধান অতিথি আলহাজ্ব মোঃ মশিউর রহমান বলেন, “খেলাধুলা যুবসমাজ কে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রাখার সবচেয়ে কার্যকর মাধ্যম। তরুণদের হাতে মাদক নয়, খেলাধুলার উপকরণ তুলে দিতে হবে। দর্শনাকে একটি মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত, নিরাপদ ও বাসযোগ্য জনপদ হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বিশেষ অতিথি দর্শনা থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তবে শুধু পুলিশের পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয়। অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক এবং সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। যুবসমাজকে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রাখতে পারলে তারা মাদকের ভয়াবহ ছোবল থেকে দূরে থাকবে।





