
আসাদুজ্জামান বাবুল
গোপালগঞ্জে কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় আলাদা দুটি স্থানে দুই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রিয়াজুল শেখ (৪২) নামের একজন ভ্যান চালক ও জাকারিয়া শেখ (৫৭) নামের এক ব্যক্তিসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ দুটি ঘটনাই ঘটেছে শুক্রবার (৩ জুলাই) বিকেলের দিকে ঘটে।
এরমধ্যে কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের জাঠিয়া গ্রামে একটি ও টুঙ্গিপাড়ার তারাইল গ্রামে আরেকটিসহ মোট দুটি ঘটনা ঘটে।
আটক ভ্যানচালক রিয়াজুল শেখ উপজেলার পূর্ণবর্তী গ্রামের আনারুদ্দিন শেখের ছেলে।
কোটালীপাড়ার ভুক্তভোগীর বাবা বলেন, ‘আমার মেয়ে তৃতীয় শ্রেণির ছাত্রী বাড়ির পাশে মন্দিরের সামনে খেলছিল। ওই সময় ভ্যানচালক রিয়াজুল শেখ তাকে ফুঁসলিয়ে মন্দিরের পেছনে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। ঘটনাটি আশপাশের লোকজন দেখে তাকে হাতেনাতে আটক করে পুলিশে খবর দেয়। আমি তার শাস্তি দাবি করছি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোটালীপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) উত্তম কুমার সেন বলেন, ‘খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে গিয়ে ভ্যানচালক রিয়াজুল শেখকে আটক করে থানায় নিয়ে আসি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
অন্যদিকে, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মহিলা মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর এক শিশুকে ধ’র্ষ’ণ চেষ্টার অভিযোগে জাকারিয়া শেখ (৫৮) নামে একজনকে গ্রে’প্তা’র করেছে পুলিশ। আজ দুপুর তারাইল এলাকায় এ ঘটনা ঘটেছে।
জানা যায়, শিশুটির চাচা অভিযোগ করে জানান, এ ঘটনায় অভিযুক্ত জাকির হোসেনের বাড়ীতে শিশুটি পানি আনতে গেলে জাকির হোসেন শিশুটিকে কলা খাওয়ানোর কথা বলে নিজ ঘরের ভেতরে নিয়ে ধ’র্ষ’ণের চেষ্টা চালায়।
দীর্ঘ সময় ধরে মেয়েকে না পেয়ে শিশুটির মা অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে অভিযুক্তের ঘরের ভেতর থেকে শিশুর চিৎকার শুনে দরজায় ধাক্কা দেন। তখন জাকির হোসেন শিশুটিকে ঘর থেকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দেন বলে অভিযোগ করেন শিশুটির মা ।
পরে বিষয়টি শিশুটির মামাকে জানানো হলে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন।
এরপর টুঙ্গিপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা খুলে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।
টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম জানান, ঘটনাস্থলে গিয়ে আমরা অভিযুক্তকে ঘরের ভেতরে পাই। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, এ ঘটনায় ধ’র্ষ’ণ চেষ্টার মা’ম’লা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
অভিযুক্ত জাকারিয়া শেখ টুংগীপাড়ার বারিক শেখের ছেলে। বর্তমানে পাটগাতি সর্দারপাড়া এলাকায় তিনি বসবাস করেন।





