জুলাই শহিদদের স্মরণে কুবি ছাত্রশক্তির মোমবাতি প্রজ্বলন ও দ্রোহের গান

Date:

spot_img

কুবি প্রতিনিধি

জুলাই বিপ্লবের শহিদদের স্মরণে ও তাঁদের স্মৃতিকে অম্লান রাখতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মোমবাতি প্রজ্বলন এবং দ্রোহের গান কর্মসূচি পালন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তি।

শনিবার (৪ জুলাই) প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে এই কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক নাবিদ নওরোজ শাহ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও কেন্দ্রীয় যুবশক্তির সভাপতি এডভোকেট তরিকুল ইসলাম, কুবি ছাত্রশক্তির আরাফ ভূইয়া, আবরার ফাহিম, নাইম ভূইয়া সহ অনেকে।

শহিদদের স্মরণে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়ে ‘মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান’ গানটি পরিবেশন করা হয়। পরবর্তীতে উপস্থিত সকলে “একাত্তরের হাতিয়ার গর্জে উঠো আরেকবার”, “স্বৈরাচারের ঠিকানা এই বাংলায় হবে না”, “দিয়েছি তো রক্ত আরো দিব রক্ত” শ্লোগান দেন।

এডভোকেট তরিকুল ইসলাম বলেন, ‘জুলাই গণভ্যুত্থানের উদ্যোগ ঢাকা বিশ্ববিদ্যলয়ে হলেও এই আন্দোলনকে বেগবান করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। মূলত ১১ জুলাই যখন কুবি শিক্ষার্থীদের উপর পুলিশ গুলিবর্ষণ করে তখন থেকে সারাদেশের মানুষ একযোগে আন্দোলনে অংশগ্রহণ করা শুরু করে।’

তিনি আরো বলেন, ‘২০২৪ এর ১লা জুলাই শুরু হওয়া এই আন্দোলন এখনো চলমান রয়েছে। যতদিন পর্যন্ত আমাদের কাঙ্ক্ষিত সংস্কারের বাংলাদেশ প্রতিষ্ঠিত না হচ্ছে ততদিন এই আন্দোলন বজায় থাকবে।’

নাবিদ নওরোজ শাহ বলেন, ২০২৪ সালে যে উদ্দেশ্য নিয়ে জুলাই আন্দোলনে যুক্ত হয়েছিলেন সেই চিন্তাটা মাথায় রেখেই জুলাইকে স্মরণ করে দেশের জন্য কাজ করে যাওয়ার আহ্বান জানান তিনি।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...