বাহুবলে প্রশাসনের মাদকবিরোধী অভিযানে ইয়াবাসেবী যুবকের ১ বছরের কারাদণ্ড

Date:

spot_img

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের রঘুরামপুর গ্রামে ইয়াবা সেবন করে পরিবারের সদস্যদের সঙ্গে অপ্রীতিকর আচরণ ও হট্টগোল করার অভিযোগে জমির উদ্দিন (২৬) নামে যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১ জুলাই) রাত ৮টার দিকে অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায় ঘটনাস্থলে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় অভিযোগের সত্যতা প্রমাণিত হলে রঘুরামপুর গ্রামের বাসিন্দা আব্দুল গণির ছেলে জমির উদ্দিন (২৬)-কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্ট চলাকালে আসামীর কাছ থেকে ১টি ইয়াবা ট্যাবলেট এবং একটি ইয়াবার ভাঙা অংশ উদ্ধার করা হয়। পরে উপস্থিত জনসাধারণের সামনে উদ্ধারকৃত ইয়াবা ধ্বংস করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় বলেন, “মাদক সমাজের জন্য ভয়াবহ অভিশাপ। মাদকের কারণে পারিবারিক অশান্তি, সামাজিক অবক্ষয় এবং অপরাধ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। তাই মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকসেবন ও মাদক সংশ্লিষ্ট যেকোনো অপরাধের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...