গাংনীতে বাড়ির সিঁড়ির নিচে ককটেল সদৃশ বস্তু ও চিরকুট উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

Date:

spot_img

গাংনী প্রতিনিধি

মেহেরপুরের গাংনী উপজেলার কসবা গ্রামে একটি বাড়ির সিঁড়ির নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় লাল স্কচটেপ দিয়ে মোড়ানো ০১টি ককটেল সদৃশ বস্তু এবং একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (১ জুলাই) সকাল সাড়ে ৬ টার সময় কসবা মোল্লাপাড়ার এলাকার মৃত আকছেদ আলীর ছেলে মোঃ রজব আলীর বাড়িতে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির মালিক রজব আলীসহ পরিবারের সদস্যরা তাদের সিঁড়ির নিচে লাল স্কচটেপ দিয়ে মোড়ানো একটি কটেল সদৃশ একটি বস্তু এবং একটি চিরকুট পড়ে থাকতে দেখেন। বিষয়টি জানাজানি হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বাড়ির মালিক তাৎক্ষণিকভাবে গাংনী থানা পুলিশকে খবর দেন।

সংবাদ পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক পরিত্যক্ত ককটেল সদৃশ বস্তু ও চিরকুটটি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে বস্তুটিকে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান,কে বা কারা কী উদ্দেশ্যে এগুলো রেখে গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। অপরাধীদের শনাক্ত করতে পুলিশের পক্ষ থেকে এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...