যশোরে সড়কে ঝরলো স্কুলশিক্ষকের প্রাণ

Date:

spot_img

যশোর প্রতিনিধি

যশোর-মাগুরা মহাসড়কে পরিবহনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সেলিম রেজা (৩৭) নাকে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ৭টার যশোর সদর উপজেলার হাশিমপুর বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেলিম রেজা যশোরের বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নের খালিয়া গ্রামের লুৎফর মোল্লার ছেলে। তিনি সদর উপজেলার লেবুতলা হাইস্কুলের ইংরেজি বিভাগের শিক্ষক। নিহত সেলিম রেজার চাচাতো ভাই জাহিদুর রহমান জানান, স্ত্রী ও এক মেয়েকে নিয়ে সেলিম রেজা যশোরে থাকতেন। সেখান থেকেই লেবুতলা হাইস্কুলে আসা যাওয়া করতেন। প্রতিদিনের মতো আজ সকালেও তিনি শহর থেকে সকালে স্কুলের উদ্দেশে রওনা হন। পথিমধ্যে যশোর-মাগুরা মহাসড়কের হাশিমপুর বাজারের কাছে এলে অজ্ঞাত একটি পরিবহনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান।

যশোর কোতোয়ালি থানার ওসি মাসুম খান জানান, খবর পেয়ে স্থানীয় ফাঁড়ি পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। সুরতহাল রিপোর্ট শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...