টাঙ্গাইলের এলেঙ্গায় লুৎফর রহমান মতিন মহিলা কলেজের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

Date:

spot_img

স্টাফ রিপোর্টার

টাঙ্গাইলের এলেঙ্গায় লুৎফর রহমান মতিন মহিলা কলেজের ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের মিলাদ মাহফিলও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শনিবার কলেজ কর্তৃপক্ষ এ আয়োজন করে। কর্মসূচির মধ্যে ছিল দোয়া, আলোচনা, মধ্যাহ্নভোজ ও উপহার বিতরণ।

লুৎফর রহমান মতিন মহিলা ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি মোঃ জাহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। স্বাগত বক্তব্য রাখেন
কলেজের অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন
কালিহাতী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শুকুর মামুদ, এলেঙ্গা উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোজাম্মেল হক হিরো, কালিহাতী উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল বাশার তারেক প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের সভাপতি মাছুদুর রহমান মিলন,
কলেজের দাতা সদস্য মোঃ আকতারুজ্জামান বাবুল, প্রতিষ্ঠাতা সদস্য মো: তৌহিদুর রহমান, উপজেলা মহিলা দলের নেত্রী সুলতানা রাশিদা খান প্রিয়াঙ্কা, এলেঙ্গা বাজার বণিক সমিতির সভাপতি মোঃ মকবুল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আবু তালেব
সহজ কলেজের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠান পরিচালনা করেন লুৎফর রহমান মতিন মহিলা কলেজের সহকারি অধ্যাপক মো: সাইদুর রহমান।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...