পাহাড়পুরে বিদেশি পর্যটককে হয়রানি! টিকটকার হিরো গ্রেপ্তার

Date:

spot_img

আহসান হাবীব শিপলু, বিশেষ প্রতিনিধি

পাহাড়পুর বৌদ্ধ বিহারে ঘুরতে আসা এক বিদেশি পর্যটক তরুণকে হাত ধরে নানাভাবে বিরক্ত করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর তীব্র সমালোচনার মুখে পড়েছে দেশের পর্যটন ভাবমূর্তি। এ ঘটনায় জড়িত ( বারোভাজা ব্যাবসায়ী) টিকটকার আব্দুল মাবুত হিরোকে ২২ জুন (সোমবার) গ্রেপ্তার করেছে ট্যুরিস্ট পুলিশ।

পাহাড়পুর বৌদ্ধ বিহারের তত্ত্বাবধায়ক ফজলুল করিম আরজু জানান, ভাইরাল ভিডিওটি তাঁর নজরে আসার পর তিনি তাৎক্ষণিকভাবে ট্যুরিস্ট পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। সোমবার জয়পুরহাট জেলার বুজরুক এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত টিকটকার আব্দুল মাবুত হিরোকে আটক করা হয়।

ভিডিওতে দেখা যায়, একজন যুবক বিদেশি পর্যটকের হাত ধরে টেনে-হিঁচড়ে এবং নানাভাবে বিরক্ত করে টিকটক ভিডিও তৈরির চেষ্টা করছেন। এতে অনেক নেটিজেন ক্ষোভ প্রকাশ করে বলেন, এ ধরনের ঘটনা দেশের পর্যটন শিল্প ও আন্তর্জাতিক ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। বিশেষ করে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থান পাহাড়পুরে এমন আচরণ অত্যন্ত দুঃখজনক।

পাহাড়পুর টুরিস্ট পুলিশ ইন্সপেক্টর জানিয়েছে, গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। তত্ত্বাবধায়ক ফজলুল করিম আরজু বলেন, পর্যটকদের নিরাপত্তা ও সুনাম রক্ষায় আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি। এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও সক্রিয় হতে অনুরোধ জানাই।
পাহাড়পুর বৌদ্ধ বিহার বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র। প্রতি বছর দেশি-বিদেশি হাজারো পর্যটক এখানে ভ্রমণে আসেন। সাম্প্রতিক এ ঘটনা পর্যটন খাতের জন্য নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

কলাপাড়ায় সৈকতে ভেসে এলো ৬ ফুট মৃত বোতলনোজ ডলফিন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতের পূর্ব পাশে চর গঙ্গামতি...

চুয়াডাঙ্গায় দ্রুত পাসপোর্ট করে দেওয়ার নামে ‘প্রতারণা’,২৪ হাজার টাকা আত্মসাৎ

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি চুয়াডাঙ্গার আঞ্চলিক পাসপোর্ট অফিসে জেলার বিভিন্ন গ্রাম...

এই সরকার ইঞ্জিনিয়ারিং করে জনগণের সাথে প্রতারণার মাধ্যমে ক্ষমতায় এসেছে : ডা. শফিকুর রহমান

অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করুন, অন্যথায় ৬ দফা আন্দোলন...

বাহুবলে ঘাসের ওষুধ খেয়ে গৃহবধূর মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি হবিগঞ্জের বাহুবল উপজেলার পূর্ব জয়পুর গ্রামে ঘাসের ওষুধ...