দর্শনায় ৫ দিনব্যাপী প্রীতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

Date:

spot_img

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দর্শনায় শান্তিনগর উইলস ক্লাবের আয়োজনে ৩ দিনব্যাপী প্রীতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মো.মশিউর রহমান।
উদ্বোধন শেষে অনুষ্ঠিত প্রথম ম্যাচে অংশগ্রহণ করে মানিক স্পোর্টিং ক্লাব ও বাঁধন স্পোর্টিং ক্লাব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক কমিটির সদস্য নাসির উদ্দিন খেদু, রেজাউল ইসলাম, দর্শনা পৌর বিএনপির নেতা জিহাদ হোসেন তালুকদার, জিয়া পরিষদের যুগ্ম সম্পাদক আব্দুল হামিদ, প্রবীণ বিএনপি নেতা আব্দুল করিম, ৪ নম্বর ওয়ার্ড যুবদল নেতা হুমায়ুন আহমেদ, সাইদুল ইসলাম সুজনসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মো. মশিউর রহমান বলেন, “খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি যুব সমাজকে সুস্থ ও শৃঙ্খলাবদ্ধ জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমান সময়ে তরুণদের মাদক, সন্ত্রাস ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। শান্তিনগর উইনস ক্লাবের এ উদ্যোগ প্রশংসনীয়। আমি আশা করি, এ ধরনের আয়োজন এলাকার যুবকদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য ও দেশপ্রেম জাগ্রত করতে সহায়ক হবে।”

তিনি আরও বলেন, “তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশে দাঁড়াতে হবে। সুস্থ সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা অপরিসীম।”

এ সময় তিনি টুর্নামেন্টের সফলতা কামনা করেন এবং অংশগ্রহণকারী সকল দল ও খেলোয়াড়দের প্রতি শুভকামনা জানান।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে দর্শকদের উপস্থিতিতে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। উদ্বোধনী ম্যাচে মানিক স্পোর্টিং ক্লাব ও বাঁধন স্পোর্টিং ক্লাব অংশগ্রহণ করে। এতে মানিক স্পোর্টিং ক্লাব ৩-১ গোলে জয়লাভ করে।আয়োজকরা জানান, টুর্নামেন্টটি আগামী তিন দিন ধরে চলবে এবং বিভিন্ন এলাকার দল মোট চারটি দল এতে অংশগ্রহণ করছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...