পটিয়ায় পংকজ হত্যা: বোরকা পরিহিত নারীসহ প্রধান আসামি গ্রেফতার

Date:

spot_img

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের পটিয়ায় আলোচিত পংকজ শীল হত্যা মামলায় প্রধান অভিযুক্ত আবদুর রহমান (২৩) ও ঘটনাস্থলে তার সঙ্গে থাকা বোরকা পরিহিত নারী ফাতেমা বেগমকে (১৯) গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার রাতে পটিয়া থানা পুলিশ ও চট্টগ্রাম জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃত আবদুর রহমান পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের আবদুর রশিদের ছেলে। অপরদিকে ফাতেমা বেগম চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের জামাল উদ্দিনের মেয়ে।

জানা যায়, গত ৯ জুন রাত ৯টার দিকে পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের চক্রশালা এলাকায় এ নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন মিলন শীলের ছেলে পংকজ শীল (২৬)। একই ঘটনায় গুরুতর আহত হন মৃত দুর্গাপদ চক্রবর্তীর ছেলে তিলক চক্রবর্তী (৩০)। তিনি বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিশেষ করে ঘটনাস্থলে বোরকা পরা এক নারীর উপস্থিতি নিয়ে নানা আলোচনা ও রহস্যের সৃষ্টি হয়। এ ঘটনায় নিহতের মা ঝিনু শীল বাদী হয়ে পটিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “পংকজ শীল হত্যা মামলার প্রধান আসামিসহ এক নারীকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। মামলার তদন্তও অব্যাহত আছে।”

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...