চুয়াডাঙ্গা সদর থানার উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

Date:

spot_img

চুয়াডাঙ্গা সদর থানার উদ্যোগে মাদকের ভয়াবহতা ও কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ মঙ্গলবার (১৬ জুন) বিকাল সাড়ে ৫ টার সময় চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলতদিয়াড় বাসস্ট্যান্ড এলাকায় “ওপেন হাউজ ডে” উপলক্ষে মাদকবিরোধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার,মোহাম্মদ রুহুল কবীর খান। এসময় পুলিশ সুপার রুহুল কবির খান বলেন, “মাদক সমাজ ও যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদকমুক্ত সমাজ গড়তে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সর্বস্তরের জনগণকে এগিয়ে আসতে হবে।” তিনি মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

সভায় সভাপতির বক্তব্যে শরীফুজ্জামান শরীফ বলেন, যুবসমাজকে মাদকের কুফল সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি, শিক্ষা ও বিভিন্ন ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে নিজেদেরকে দেশ ও জাতির কল্যাণে নিয়োজিত রাখতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মোস্তাফিজুর রহমান, চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান প্রমুখ। সমাবেশে জেলার
গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

মাদককে “না” বলে সুস্থ, সুন্দর ও নিরাপদ সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...