চুয়াডাঙ্গায় ওএমএস’র চাল অবৈধ মজুদের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

Date:

spot_img

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ মালিক সুজনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সরকারি ওএমএস কর্মসূচির চাল ও আটা অবৈধভাবে মজুদ রাখার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানার ঘটনার পর তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয় জেলা বিএনপি। আজ মঙ্গলবার চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১০ জুন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক অভিযানে সোহেল আহমেদ মালিক সুজনের বিরুদ্ধে খাদ্যদ্রব্য, বিশেষ করে ওএমএসের চাল ও আটা অবৈধভাবে মজুদের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বিষয়টিকে দলবিরোধী ও সাংগঠনিক শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করেছে বিএনপি।

জেলা বিএনপির পক্ষ থেকে আরও জানানো হয়, ঘটনার পর পাঁচ দিন আগে পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক সুজনের কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠান। তবে নির্ধারিত সময়ের মধ্যে তিনি ওই নোটিশের কোনো জবাব দেননি। এ অবস্থায় দলীয় শৃঙ্খলা রক্ষার স্বার্থে তাকে চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক পদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বিজ্ঞপ্তিতে দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে নির্দেশনা দিয়ে বলা হয়, বহিষ্কৃত নেতা সোহেল আহমেদ মালিক সুজনের সঙ্গে সাংগঠনিক কোনো যোগাযোগ না রাখতে।

দলীয় সূত্রগুলো বলছে, শৃঙ্খলা ভঙ্গ ও বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে বিএনপি সম্প্রতি সাংগঠনিক অবস্থান আরও কঠোর করেছে। এর অংশ হিসেবেই চুয়াডাঙ্গায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট নেতারা মনে করছেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...