অষ্টম শ্রেণী পাস কর্মচারীকে ওয়্যারহাউস ইনচার্জ, কেরুতে পদায়ন নিয়ে তুমুল বিতর্ক

Date:

spot_img

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

চুয়াডাঙ্গার দর্শনা কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডে একটি পদায়নকে কেন্দ্র করে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, পদমর্যাদা ও চাকরি বিধিমালা উপেক্ষা করে অষ্টম শ্রেণী পাস এক কর্মচারীকে ওয়্যারহাউস ইনচার্জ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

কেরু সূত্রে জানা যায়, সান্তাহার ওয়্যারহাউসের ইনচার্জ ইমরান আল মামুনকে ময়মনসিংহ ওয়্যারহাউসে সহকারী হিসেবে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। একই আদেশে ময়মনসিংহ ওয়্যারহাউসে কর্মরত একরামুল হককে সান্তাহার ওয়্যারহাউসের ইনচার্জ হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

প্রতিষ্ঠান সংশ্লিষ্ট সূত্র দাবি করেছে, ইমরান আল মামুন ১৬তম গ্রেডভুক্ত কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অন্যদিকে একরামুল হক অষ্টম শ্রেণী পাস করে ওএস বোর্ডের অধীনে ডিস্টিলারি অ্যাটেনডেন্ট (বয়লার টেন্ডার) পদে চাকরিতে যোগদান করেন। পরে তিনি ডেপুটেশনে ময়মনসিংহ ওয়্যারহাউসে সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ২০তম গ্রেডভুক্ত কর্মচারী।

সূত্রমতে, ওয়্যারহাউস ইনচার্জ পদে দায়িত্ব পালনের জন্য সাধারণত ১৬তম গ্রেডভুক্ত কর্মকর্তা বা কর্মচারী নিয়োগের বিধান রয়েছে। ওএস বোর্ডভুক্ত ২০তম গ্রেডের একজন কর্মচারীকে ওয়্যারহাউস ইনচার্জ হিসেবে দায়িত্ব দেওয়ার ঘটনায় কেরু ক্যাম্পাসে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

কর্মকর্তা-কর্মচারীদের অনেকেই প্রশ্ন তুলেছেন, একজন সহকারী ওয়্যারহাউস কর্মকর্তার পদে স্থায়ীভাবে নিয়োজিত নন এমন একজন কর্মচারী কীভাবে গুরুত্বপূর্ণ একটি ওয়্যারহাউসের ইনচার্জ হিসেবে দায়িত্ব পেলেন? বিষয়টি নিয়ে প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরে আলোচনা চলছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তা বলেন, সরকারি চাকরির নিয়ম অনুযায়ী পদমর্যাদা, শিক্ষাগত যোগ্যতা ও গ্রেড বিবেচনায় এ ধরনের পদায়ন ব্যতিক্রমী। ফলে সিদ্ধান্তটির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে একরামুল হক বলেন, আমার বদলি ও পদায়ন ম্যানেজমেন্ট করেছে। আমি অষ্টম শ্রেণী পাস। কীভাবে এ পদায়ন হলো, সেটি ম্যানেজমেন্টই ভালো বলতে পারবে।

কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান বলেন, বিষয়টি শিল্প মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট করপোরেশনের অবগতিতেই হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী এ পদায়ন কার্যকর করা হয়েছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...