জনগণের সমর্থনই আমাদের শক্তি, দেশ ও মানুষের জন্য কাজ করে যাব: প্রধানমন্ত্রী

Date:

spot_img

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের সমর্থনই তাদের সবচেয়ে বড় শক্তি। দেশের মানুষের কল্যাণে কাজ করাই সরকারের প্রধান লক্ষ্য এবং যতদিন প্রাণ থাকবে ততদিন দেশ ও জনগণের সেবায় নিয়োজিত থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি।

শনিবার (১৩ জুন) সকালে পিএমখালি ইউনিয়নের পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি জনগণের জন্য রাজনীতি করে এবং দলের সকল ক্ষমতার উৎস জনগণ। দেশের মানুষের ভাগ্যোন্নয়নই বিএনপি সরকারের মূল লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, চলতি অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার পর এখন পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পায়নি। এর কারণ হিসেবে তিনি জানান, সাম্প্রতিক বাজেটে চাল, ডাল, তেল, লবণসহ প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের ওপর থেকে কর প্রত্যাহার করা হয়েছে। প্রায় ৬০টি পণ্যের ওপর থেকে কর কমানো বা তুলে নেওয়ার ফলে বাজারে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, সরকারের উদ্দেশ্য একটাই—দেশের মানুষ যাতে স্বস্তিতে জীবনযাপন করতে পারে এবং তাদের জীবনযাত্রার ব্যয় না বাড়ে।

বিরোধী দলের সমালোচনা করে তারেক রহমান বলেন, দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতেই তারা প্রস্তাবিত বাজেটের বিরোধিতা করছে। তিনি বলেন, যে বাজেটে জনগণের প্রয়োজনীয় পণ্যের ওপর কর কমানো হয়েছে, সেই বাজেটকেও বিরোধী দল প্রত্যাখ্যান করছে।

সমাবেশে উপস্থিত জনগণের উদ্দেশে তিনি প্রশ্ন রেখে বলেন, “যে বাজেটে কর কমানো হয়, সেটিও যদি বিরোধী দল না মানে, আর যে বাজেটে মদ ও সিগারেটের দাম বাড়ানো হয়, সেটিও যদি তাদের পছন্দ না হয়, তাহলে তাদের প্রকৃত উদ্দেশ্য কী—তা জনগণই ভালোভাবে বুঝতে পারছে।”

তারেক রহমান দাবি করেন, বিরোধী দলের লক্ষ্য জনগণের পাশে দাঁড়ানো নয়; বরং দেশে অস্থিরতা ও বিভ্রান্তি সৃষ্টি করা। তিনি সকলকে বিভ্রান্তিমূলক প্রচারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানান।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...