ঝালকাঠিতে মহামানব শ্রীশ্রী গণেশ পাগলের স্মরণে চার দিনব্যাপী সাধুর মেলা ও মহোৎসব

Date:

spot_img

শংকর দাস পবন

ঝালকাঠিতে মহামানব শ্রীশ্রী গণেশ পাগলের স্মরণে শহরের বাঁশপট্টি শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দিরে চার দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে শ্রীমদ্ভাগবত পাঠ,প্রতিমা স্থাপন, পূজা অর্চনা, দেশের বিভিন্ন জেলা থেকে আগত শিল্পীদের পরিবেশনায় বিশেষ বাউল সঙ্গীত অনুষ্ঠান,ধর্মীয় শোভাযাত্রা, ডাঙ্কা কীর্ত্তণ হরি সঙ্গীত ও কবি গান দিয়ে চার দিনের মহামিলনের সমাপ্তি হবে বলে জানিয়েছেন আয়োজকরা। ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তি ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিপুলসংখ্যক ভক্ত, সনাতন ধর্মাবলম্বী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

কর্মসূচির অংশ হিসেবে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা মহামানব শ্রীশ্রী গণেশ পাগলের আদর্শ, মানবকল্যাণমূলক শিক্ষা এবং সমাজে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার বিভিন্ন বার্তা তুলে ধরেন। শোভাযাত্রাটি শহরবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ ও আগ্রহের সৃষ্টি করে।

পরে বাঁশপট্টি শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. অসীম কুমার সাহা। তিনি তাঁর বক্তব্যে মহামানব শ্রীশ্রী গণেশ পাগলের জীবন, কর্ম, মানবসেবা এবং আধ্যাত্মিক দর্শনের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, মানবকল্যাণ, নৈতিকতা ও সমাজসেবার ক্ষেত্রে তাঁর অবদান আজও মানুষকে অনুপ্রাণিত করে।

আলোচনা সভায় বক্তারা বলেন, শ্রীশ্রী গণেশ পাগল মানুষের মধ্যে মানবতা, সৌহার্দ্য, সহমর্মিতা ও আধ্যাত্মিক চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর শিক্ষা ও আদর্শ বর্তমান সমাজে শান্তি, সম্প্রীতি এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় বিশেষ তাৎপর্য বহন করে।

বক্তারা আরও বলেন, মহামানব শ্রীশ্রী গণেশ পাগলের জীবনাদর্শ নতুন প্রজন্মের জন্য অনুসরণীয়। তাঁর দেখানো পথে সমাজসেবা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালিত হলে একটি সুন্দর, ন্যায়ভিত্তিক এবং মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব হবে।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার ভক্তবৃন্দ, সুধীজন, ধর্মীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কর্মসূচি শেষে মহামানব শ্রীশ্রী গণেশ পাগলের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তাঁর আদর্শ বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

চার দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করেছে মহামানব শ্রীশ্রী গণেশ পাগলের ভক্তবৃন্দ, ঝালকাঠি।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...