মহিষখলা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

Date:

spot_img

কাইয়ুম বাদশাহ, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মহিষখলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পরিচালনা করেছে সাবেক শিক্ষার্থীদের সংগঠন ইউরেনিয়াম ব্লাড ব্যাংক।

সোমবার (৮ জুন) বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে নিজেদের রক্তের গ্রুপ সম্পর্কে জানতে পারে। শিক্ষার্থীদের মধ্যে এ কর্মসূচি নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

জানা যায়, মহিষখলা উচ্চ বিদ্যালয়ের ২০১৭ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত প্রাক্তন শিক্ষার্থীদের ফুটবল দল ‘ইউরেনিয়াম’ থেকে পরবর্তীতে মানবিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনার লক্ষ্যে ইউরেনিয়াম ব্লাড ব্যাংক প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি স্বেচ্ছায় রক্তদান, রক্তদাতাদের সংযুক্তকরণ এবং বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

কর্মসূচিতে ২০১৭ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থী ও মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মাহমুদুল হাসান মনির এবং তানভীর আহমেদের তত্ত্বাবধানে শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এ সময় কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করেন রাকিবুল হাসান তনু, আল-আমিন আহমেদ, মারজান আহমেদ, শরিফুল ইসলাম, সানজিদা ইসলাম ও তাওহিদুল ইসলাম ইমনসহ ২০১৭ ব্যাচের আরও কয়েকজন শিক্ষার্থী। বিদ্যালয়ের শিক্ষকবৃন্দও সার্বিক সহযোগিতা প্রদান করেন।

বিদ্যালয়ের শিক্ষকরা বলেন, শিক্ষার্থীদের নিজেদের রক্তের গ্রুপ সম্পর্কে সচেতন করে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে জরুরি প্রয়োজনে রক্তদানে উদ্বুদ্ধ করতেও এ কর্মসূচি কার্যকর ভূমিকা রাখবে।

নবম শ্রেণির শিক্ষার্থী ইসরাত জাহান বলেন, “আগে আমার রক্তের গ্রুপ জানা ছিল না। আজ বড় ভাইদের উদ্যোগে সেটি জানতে পেরেছি। এতে আমি খুবই আনন্দিত।”

ইউরেনিয়াম ব্লাড ব্যাংকের অন্যতম আয়োজক আল-আমিন আহমেদ জানান, শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...