
আসাদুজ্জামান বাবুল
ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুর পেট্রোল পাম্পের সামনে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে পিকআপের সহকারি চালক মো, মাসুদ (৩৩) নিহত হয়েছে।
আজ মঙ্গলবার ৯জুন সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মাসুদ রানা ফরিদপুর জেলার নগরকান্দা থানার আব্দুস ছাত্তারের ছেলে। সকাল ১০টার দিকে মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে থানার ওসি আরো জানান, ঢাকা থেকে গোপালগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা একটি মালবাহি ট্রাক ঢাকা মেট্রো ট-১২-৬৯৯৬ সকাল ৮টার দিকে মুকসুদপুর পেট্রোল পাম্পের সামনে পৌছালে বিপরীত দিক থেকে আসা পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পিকআপের সহকারি চালক মাসুদ গাড়ীর ভেতরে আটকে পড়ে। খবর পেয়ে পুলিশ ও ফায়ারসার্ভিস ঘটনাস্থলে পৌছে মাসুদ রানাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত্যু ঘোষস্ করেন।





